শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নায়িকা মেঘলার তেলেগু ছবি ভারতের দেড়শ সিনেমা হলে

আবু সুফিয়ান রতন : ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’র মতো ছবিতে তিনি হাজির হয়েছিলেন বাংলাদেশে মডেলিংয়ের পরিচিত মুখ মেঘলা মুক্তা। বাংলাদেশের চলচ্চিত্রে চমক দেখাতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু না সেই মেঘলাই এবার মূল নায়িকা হয়ে চমক দেখাবেন ভারতের দক্ষিণী ছবিতে। তার অভিনীত তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’ মুক্তি পাচ্ছে ১ ফেব্রুয়ারি। প্রায় দেড়শ সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হবে বলে জানালেন মেঘলা।

এ ছবির নায়ক তানিস্ক রেড্ডি। এটি পরিচালনা করেছেন শিবা গণেশ। ছবিতে মেঘলাকে দেখা যাবে চৈত্রা নামের চরিত্রে। এতে মেঘলার বাবার চরিত্রে আছেন তামিল ও তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা সুমন তালওয়ারকে। যিনি রজনীকান্তের ‘শিবাজি’ ও অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’ ছবিতে ভিলেন ছিলেন।

মেঘলা বলেন, ‘অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। প্রায় দুই বছর পর স্বপ্নের সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আমার। নিশ্চিত হয়েছি আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণের ছবিতে অভিষেক হচ্ছে আমার। মানে আমার তেলেগু ছবিটি সেদিন মুক্তি পাবে। সবাই দোয়া করবেন যে চ্যালেঞ্জ আমি নিয়েছি সেটা পূরণ করতে পারি যেন।’

বর্তমানে ছবির মুক্তি উপলক্ষে হায়দরাবাদে রয়েছেন মেঘলা। তিনি জানান, সিম্ভা ফিল্মস-এর ব্যানারে নির্মিত বাণিজ্যিক ঘরানার ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ ছবিটি মুক্তি পাবে দক্ষিণের পাঁচটি স্টেট তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্নাটক ও অন্ধ্র প্রদেশের ১৫০টি হলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়