শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গালভরা প্রতিবেদন সবাই দিতে পারে : দুদক চেয়ারম্যান

নিউজ ডেস্ক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি'র (জিএফআই) প্রতিবেদন প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘গালভরা প্রতিবেদন' সবাই দিতে পারে। কারা কীভাবে কোথায় অর্থপাচার করছে সবকিছু সুনির্দিষ্ট বলতে হবে। তা না-হলে, এই মহাসমুদ্রে দুদক কাকে ধরবে?

টিআইবি ও জিএফআই’র প্রতিবেদন নিয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, ‘গালভরা প্রতিবেদন' সবাই দিতে পারে। তাদের বলতে হবে কোন সরকারি কর্মকর্তা, কোন রাজনৈতিক দলের নেতা দুর্নীতি করছে। কারা কীভাবে কোথায় অর্থপাচার করছে। সবকিছু সুনির্দিষ্ট বলতে হবে। তা না হলে, এই মহাসমুদ্রে দুদক কাকে ধরবে?

দুদক চেয়ারম্যান বলেন, কারা দুর্নীতি করেছে, কোথায় কোন খাতে দুর্নীতি হয়েছে, টাকার অংকে তা কত, এসব যদি প্রতিবেদনে না থাকে তাহলে তা বিশ্বাসযোগ্য হবে না।

তিনি আরও বলেন, নিশ্চয়ই তাদের কাছে ‘ফ্যাক্টস অ্যান্ড ফিগার' আছে। তবে তাদের প্রতিবেদন এখনও আমরা হাতে পাইনি। তাদেরকে আমরা আগেও বলেছি, প্রতিবেদন তৈরিতে আপনারা কোন্ গবেষণা পদ্ধতি অনুসরণ করেন, আমাদের জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ জানুয়ারি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, ২০১৮ সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগে সোমবার ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই তাদের গ্লোবাল রিপোর্টে জানায়, ২০১৫ সালেই বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫০ হাজার কোটি টাকারও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়