শিরোনাম
◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ফেব্রুয়ারিতেই

আশরাফ রাসেল : ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে দেশের ভিন্ন ভিন্ন ভেন্যুতে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) নতুন মৌসুম। টুর্নামেন্টের তারিখ, প্লেয়ার্স ড্রাফটের দিন এবং সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগিরই তা চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে বলে জানালেন সিসিডিএম ইনচার্জ তৌহিদ মাহমুদ।

লিগ শুরুর প্রস্তাবিত একটি তারিখ অবশ্য তিনি উল্লেখ করেছেন, ১০ ফেব্রুয়ারি। কিন্তু নিশ্চিত করে বলতে পারেননি যে ওইদিন থেকেই লিগ শুরু হচ্ছে।

এদিকে অংশগ্রহনকারী প্রতিটি দল আগের আসরের তিনজন প্লেয়ার ধরে রাখতে পারবে এবং ড্রাফটের পরে ও লিগ শুরুর আগে তিন জন করে প্লেয়ার ছেড়ে দিতে বলেও জানান তৌহিদ। এছাড়া লিগে আহামরি কোন পরিবর্তেনর আভাস তিনি দেননি।

তৌহিদ সংবাদ মাধ্যমকে জানান, ‘ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে। একটি প্রস্তাবিত তারিখ অবশ্য আছে, ১০ ফেব্রুয়ারি। দুই, তিন দিনের মধ্যেই আমরা প্লেয়ার ড্রাফটের তারিখও জানাতে পারবো। ড্রাফট হচ্ছে এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আর এবার প্রতিটি দল তিন জন করে প্লেয়ার রিটেইন করতে পারবে। ড্রাফটের পরে ও লিগ শুরুর আগে একটি দল সর্বোচ্চ তিনজন প্লেয়ারকে ছাড়তে পারবে। এছাড়া বাদ বাকি নিয়ম বিগত বছরগুলোর মতোই থাকছে।

প্রিমিয়ার লিগ শেষ হলে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান এই সিসিডিএম ইনচার্জ। তবে তা নির্ভর করছে লিগ কবে শেষ হয় তার ওপর। কেননা বর্ষার মৌসুম শুরু হয়ে গেলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না, বলে মত তার।

‘প্রিমিয়ার লিগ শেষ হলে এই দলগুলোকে নিয়েই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে পারি। আমরা যদি লিগ তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলেই করবো। আমরা এই পরিকল্পনায় আছি। দেখা যাক, বর্ষার মৌসুমের আগে শেষ হয় কী না।’

টি-টোয়েন্টিতে পিছিয়ে থাকা টাইগারদের এগিয়ে নেয়ার লক্ষ্যে গেল বছরও এমন পরিকল্পনার কথা শুনিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু অজানা কোন কারণে তাদের সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ত সূচির কারণেই গতবার এই লিগ আয়োজন সম্ভব হয়নি।

সত্যি যদি সেটাই কারণ হয় তাহলে এবারও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। বিশ্বকাপের বছর তো তাই।

  • সর্বশেষ