শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৪২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে মহা অন্যায় হয়েছে: মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংসদ লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহা অন্যায় হয়েছে। কিছু কিছু পত্রপত্রিকায় এ তথ্যও এসেছে। তারপরও বলব, এই হতাশা থেকে বিএনপিকে কাটিয়ে উঠতে হবে।

সোমবার প্রথম আলোর সাথে আলাপকালে তিনি একথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, দল থেকে আমাকে প্রার্থী হতে বলেছিল। আমি রাজি হইনি। আমার বিশ্বাস ছিল, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সে ক্ষেত্রে নির্বাচনে গিয়ে কী হবে। অতীতেও নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন আরও বেশি নিয়ন্ত্রিত ছিল। সরকার যা চেয়েছে, তা-ই তারা করেছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই ছিল না।

নির্বাচনের পরবর্তী অবস্থান নিয়ে সাবেক এই সাংসদ বলেন, বিএনপির ব্যর্থতা হলো আন্তর্জাতিক মহলের কাছে আমরা প্রকৃত অবস্থা তুলে ধরতে পারেনি। কিছু কিছু চেষ্টা হয়েছিল। এখানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে। আমার ধারণা, আন্তর্জাতিক মহলকে বোঝাতে পারলে আমরা তাদের সমর্থন পেতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়