শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে বাজে বোলিং করে লজ্জার রেকর্ড সাদ্দামের!

স্পোর্টস ডেস্ক : ষষ্ঠ বিপিএলের গরমাগরম পর্ব চলছে। পয়েন্ট টেবিলের উত্থান-পতনের পাশাপাশি চলছে ব্যাটসম্যানদের কড়া শাসন। ব্যাটসম্যানদের তাণ্ডবে পড়েই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন সাদ্দাম হোসেন। সবচেয়ে বাজে বোলিং সাদ্দামের! আল-আমিন হোসেন ও মেহেদী হাসান রানার ধন্যবাদ পেতেই পারেন মোহাম্মদ সাদ্দাম! এতদিন তাদের নামের পাশেই ছিল বিপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।

চট্টগ্রামে আজ তাদের বোলিং ছাপিয়ে গেছেন খুলনা টাইটান্সের পেসার মোহাম্মদ সাদ্দাম। কুমিল্লার বিপক্ষে ডানহাতি মিডিয়াম পেসার ৪ ওভারে রান দিয়েছেন ৫৯। এর আগে আল-আমিন ও মেহেদী হাসান রানা ৪ ওভারে দিয়েছিলেন ৫৭ রান।

গতকালই জাতীয় দলের পেসার রুবেল হোসেন জানিয়েছিলেন, চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে বোলিং করতে হবে বুদ্ধি খাটিয়ে। বোলিংয়ে থাকতে হবে বৈচিত্র্য। নয়তো ব্যাটসম্যানদের কড়া শাসনেই থাকতে হবে।

আজ তেমনই দিন পার করলেন সাদ্দাম। তার হতশ্রী বোলিংয়ে কুমিল্লা রানের পাহাড় গড়েছে। তার বোলিং স্পেলে ছিল ৯ ডট বল। বাকি ১৫ বলেই সাদ্দাম খরচ করেছেন ৫৯ রান! ২ চার ও ৬ ছক্কা হজম করেন। ওয়াইড দিয়েছেন ৬টি, নো বল একটি। সেঞ্চুরিয়ান এভিন লুইসের আক্রমণে সবচেয়ে বেশি পুড়েছেন সাদ্দাম। তার বলে ৬টি ছক্কাই মেরেছেন লুইস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়