শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেট্রোল বোমা হামলাকারীরা জাতীয় শত্রু :তথ্যমন্ত্রী

সমীরণ রায়: পেট্রোল বোমা মেরে মোটরযান শ্রমিক হত্যাকারীদের জাতীয় শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেভাবে হেরেছে, তাতে বিএনপি এবং খালেদা জিয়া ভীষণ লজ্জা পেয়েছে। তাদের লজ্জা দেখে আমিও লজ্জা পেয়েছি।

তিনি বলেন, বিএনপি জামায়াত অবরোধ-হরতালের নামে প্রায় একশ জন মোটরচালক ও শ্রমিককে পেট্রোল বোমা ও আগুন দিয়ে ঝলসে হত্যা করেছে। এছাড়াও তাদের নেতাকর্মীরা সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে-পুড়িয়ে দিয়েছে। এসব কারণে জনগণের আস্থা হারিয়ে নির্বাচনে জেতবার চিন্তা করাটা সত্যিই লজ্জাজনক। কিন্তু আমি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাই তিনি অন্ততপক্ষে জিতেছেন। এছাড়া দেশ ও উন্নয়নবিরোধী কোনো রাজনৈতিক দল যেন কখনও ক্ষমতায় আসতে না পারে, সেদিকেও মোটর শ্রমিকদের সজাগ দৃষ্টি রাখতে বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আওয়াল শামীম, কার্যনির্বাহী সম্পাদক মো. আলাউদ্দিন রানা, সিনিয়র সহ-সভাপতি জালাল মিয়া, যুগ্ম সম্পাদক শাহে আলম খান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আদম আলী প্রমুখ।

  • সর্বশেষ