শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছ, মাংসের দোকানগুলো বন্ধ করবে টেসকো

রাশিদ রিয়াজ : আগামী বছরের মধ্যে ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান টেসকো বেশকিছু খাবার দোকান বন্ধ করে দেয়া ছাড়াও ১৫ হাজার লোকবল ছাঁটাই করছে দেড়’শ কোটি পাউন্ড সাশ্রয়ের জন্যে। মাছ, মাংস ও তৈরি খাবারের দোকানগুলো বন্ধ করবে টেসকো। স্টার ইউকে

একই সঙ্গে হ্রাস করা হবে টেসকোর বেকারির দক্ষ লোকবলও। স্টাফ ক্যান্টিনের বদলে ভেনডার মেশিন বসাবে টেসকো। ব্রিটেনের সবচেয়ে বড় সুপারমার্কেট প্রতিষ্ঠান টেসকোর দেশটিতে শাখা ছড়িয়ে আছে ৭৩২টি। কিন্তু সাশ্রয়ের জন্যে ছাঁটাইয়ের অংশ হিসেবে ৫টি মাছ, ৫টি মাংস ও ৬টি তৈরি খাবার ও পনির বিক্রি কেন্দ্রের লোকবল পুরোপুরি হ্রাস করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে টেসকোর বেশ কিছু অতিরিক্ত স্টোরও বন্ধ করে দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভ লুইস ২০১৪ সালে যোগ দেয়ার পর ১০ হাজার লোকবল ছাঁটাই করেছেন। কোনো লোকসানের সন্দেহ পোষণ করলেই ডেভ প্রথমে ছাঁটাইয়ের সুযোগ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়