শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরাজের হাস্যকর নাচ ভাইরাল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদ: বাংলাদেশ প্রিমিয়ার লিগে একের পর এক জয়ের রথ চলছেই রাজশাহী কিংসের। শনিবার চট্টগ্রামে টুর্নামেন্টের ৩২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে অসাধারণ জয় পায় তারা। ম্যাচ শেষে হোটেলে ফিরে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হাস্যরসাত্মক ভঙ্গিতে নাচানাচি করেন। নেট দুনিয়ায় এখন সেই নাচ ভাইরাল।
ম্যাচের কান্ডারি মুূস্তাফিজুর রহমানের কাছেই হেরে যায় চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসের বিপক্ষে ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ১৩৬ রান করা চিটাগং জয়ের পথেই ছিল। কিন্তু শেষ দিকে মুূস্তাফিজের আগুনঝরা বোলিংয়ে জয়ের স্বপ্ন ভেস্তে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংসের। এমন জয়ের সুবাদে আনন্দে আত্মহারা হয়ে হোটেল রুমে ফিরে সতীর্থ মুস্তাফিজকে নিয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে নাচতে থাকেন মিরাজ।

ভিডিওটিতে দেখা যায়, মুস্তাফিজুর রহমান বিছানায় শুয়ে মোবাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন আর তার পাশেই মেহেদী হাসান মিরাজ গানের তালে তালে নেচেই যাচ্ছেন। তার রুমে থাকা বাকি সতীর্থরা হেসে তো একেবারেই শেষ।

উল্লেখ্য, প্রায়ই সতীর্থদের সঙ্গে নেচে নেট দুনিয়ায় আলোচনায় আসছেন মেহেদী হাসান মিরাজ। তাই অনেকটাই বলা যায় নেচেই হয়তো সেলিব্রেট করতে পছন্দ করেন এই অলরাউন্ডার।

https://www.facebook.com/aktaruzzaman.aktar.54/videos/1056200481254988/?t=4

  • সর্বশেষ
  • জনপ্রিয়