শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় মদতে বন্ধ ১৫টি বাংলাদেশী টুইটার একাউন্ট!

সাজিয়া আক্তার : কিছুদিন আগে ফেসবুক ভুয়া খবর প্রচারের জন্য বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ৬টি একাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দিয়েছে। ফেসবুকের পর এবার টুইটারও বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছিল এমন ১৫টি টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। সূত্র : চ্যানেল ২৪

এসব একাউন্ট সমন্বিতভাবে এই প্ল্যাটফর্মকে তাদের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছিল বলে জানিয়েছে টুইটার। যেসব একাউন্টগুলো বন্ধ করা হয়েছে, সেগুলোর কোন কোনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত।

যে একাউন্টগুলো টুইটার বন্ধ করেছে সেগুলো কাদের তা এখনো জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং তা আরও সম্প্রসারিত হচ্ছে। মোট ১৫টি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসব একাউন্টের ফলোয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম। বেশিরভাগ একাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫০ এর নীচে। তদন্ত শেষ হলে এসব একাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়