শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনের গেটউইকে ড্রোন সম্পৃক্ততার অভিযোগে আরো ২ জন আটক

আব্দুর রাজ্জাক : লন্ডনের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর গেটউইকে ড্রোন আতঙ্কের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নতুন করে আরো দুজন কে আটক করা হয়েছে। এই বিমানবন্দরটিতে ২৫টিরও বেশি ড্রোন উড়িয়ে সহশ্রাধিক ফ্লাইটের বিপর্যয় ঘটানোর দায়ে এ পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হলো। সিএনএন

বুধবার সন্ধায় গেটউইকের রানওয়েতে একটি ড্রোন চোখে পড়লে তৎক্ষণাৎ সেখান থেকে বিমান ওঠানামা স্থগিত করা হয়। গত বৃহস্পতিবার ভোররাতের দিকে বিমানবন্দরটি একবার চালু করার চেষ্টা হলে আরো একটি ড্রোন চোখে পড়ে। পরে আবারো তা ফ্লাইট স্থগিত করা হয় এবং পরে আরো প্রায় ২৫টি ড্রোন দেখা যায়।

ড্রোনের কারণে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটেনের সেনাবাহিনীকেও ডাকা হয়। তখন থেকেই তদন্ত ও ড্রোনগুলোর পরিচালকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বৃহস্পতিবার ১জন ও শুক্রবার আরো ২জনকে আটক করা হয়। শনিবার দেশটির ক্রাওলি থেকে ৫৪বছর বয়সী একজন নারী ও ৪৭ বছর বয়সী পুরুষকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়