শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন উপলক্ষে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ

আমান উল্লাহ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার কথা চিন্তা করে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

শনিবার বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার। এর ফলে দেশি-বিদেশি কোনো পর্যটক এই চার দিন সেন্টমাটিনে ভ্রমণ করতে পারবে না।

তিনি বলেন, নির্বাচনের সময় নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল বিকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আবার আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বি আইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরির্দশক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে ৩দিন অথবা ৪ দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।

তিনি বলেন, গত ২৬ অক্টোবরে এই নৌ রুটে দুইটি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। তবে বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৬ টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে-কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রীন লাইন।

সহাকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, নির্বাচনের সময় নিরপত্তার কথা চিন্তা করে ২৮ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল বন্ধ করে দেওয়া হবে। ৪ দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়