শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৭ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যবদ্ধভাবে ৭১’র পরাজিত শক্তিকে আবারও পরাজিত করবো: নানক

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের মাসে ৭১’র পরাজিত শক্তিকে আবারও পরাজিত করা হবে। ৭১’র পরাজিত শক্তি জামায়াতের সঙ্গে বিএনপি গাঁটছড়া বেঁধেছে। তাদের মোকাবেলায় বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ জাতিকে সঙ্গে নিয়ে আগামী ৩০ ডিসেম্বর স্বাধীনতা বিরোধী এ শক্তিকে পরাজিত করা হবে।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

নানক বলেন, ১৯৭১’এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন ভাবে বাঙালি জাতি স্বাধীনতা বিরোধী শক্তিকে, ধর্মান্ধ শক্তিকে পরাজিত করে এই বাংলা মায়ের বিজয় অর্জন করেছিলেন; ঠিক তেমনি করে বিজয়ের ৪৭ বছরে বাঙালি জাতি আবার নতুন করে শপথ নিচ্ছে। বাঙালি জাতির বিরুদ্ধে এখনও যে সকল অপশক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে শেখ হাসিনার নেতৃত্বে চূড়ান্ত বিজয়ের মধ্যদিয়ে বাঙালি জাতি আবার নতুন করে পথ চলা শুরু করবে।

এসময় তিনি আরও বলেন, এবারের বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। অন্যদিকে একাত্তরে পরাজিত জামায়াতকে নিয়ে বিএনপি গাঁটছড়া বেঁধে নেমেছে। এদের মোকাবেলা করার জন্য বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ৭১’র এই পরাজিত শক্তিকে পরাজিত করব। সূত্র: চ্যানেল আই

  • সর্বশেষ