শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো শপথ নিলেন শ্রীলংকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে

আব্দুর রাজ্জাক : পুনরায় শপথ নিয়েছেন শ্রীলংকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির এই নেতা গত ২৬ অক্টোবর ক্ষমতাচ্যুত হন। গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনার সাথে সমঝোতা হলে তিনি পুনর্বহাল করার প্রতিশ্রুতি দেন। ইয়ন

রোববার শ্রীলংকার প্রেসিডেন্টের সেক্রেটারিয়েটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সময় সকাল ১১:১৫টায় বিক্রমাসিংহেকে পুনরায় শপথ পড়ান সিরিসেনা। তবে তাকে পুনর্বহাল করা হবে বলে গত শনিবারই সিরিসেনা জানিয়েছিলেন। এই শপথের মধ্যদিয়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মোট ৫ বার শপথ নিলেন।

গত শনিবার মাত্র ৫১ দিনের ক্ষমতা থেকে সরে দাঁড়ান দেশটির সাবেক বিতর্কিত প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। তার পদত্যাগের মধ্যদিয়ে দেশটিতে প্রায় ২ মাসের রাজনৈতিক বিতর্কের অবসান হয়।

এদিকে, একটি গ্রুপের ষড়যন্ত্রের স্বীকার হয়ে সিরিসেনা বিক্রমাসিংহেকে ক্ষমতাচ্যুত করেছিলেন। তাকে আবারো শপথ পড়ানোয় শ্রীলংকার সরকারে একতা ফিরে এসেছে এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টি সিরিসেনার সাথে কাজ করতে প্রস্তুত বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়