শিরোনাম
◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায় ◈ ফোডেনের হ্যাটট্রিক, ম‌্যান‌চেস্টার সিটির বড় জয় ◈ বৃহস্প‌তিবার থেকে চট্টগ্রামে নতুন ফ্র্যাঞ্চাইজি ‌ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ রজনীকান্তের টানে হলের সব টিকিট কিনলেন ক্রিকেটার সঞ্জু স‌্যামসন!

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৫:২৬ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপি প্রার্থী মজিবুলের গাড়িবহরে হামলা

প্রথম আলো : কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির প্রার্থী কে এম মজিবুল হকের গাড়িবহরে হামলা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে মুরাদনগর থানার সামনে এই ঘটনা ঘটে। মুরাদনগর ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।

বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, হামলার পর গাড়িবহরে থাকা বিএনপির নেতা-কর্মীরা পাল্টা ধাওয়া দিলে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা পিছু হটে। হামলায় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আহত হয়েছেন বিএনপির ১০-১২ জন নেতা-কর্মী।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই বিএনপি প্রার্থী উপজেলা সদরে নিজ বাড়িতে ফিরে যান।

এই হামলার বিষয়ে মুরাদনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ‘বিএনপি প্রার্থীর বড় ভাই কায়দোবাদ চারদলীয় জোট সরকারে সময় এমপি থাকাকালে মুরাদনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ক্ষুব্ধ জনগণই তাঁর ভাইকে প্রতিহত করেছে। আমরা এর জন্য দায়ী নই।’

[caption id="attachment_768762" align="aligncenter" width="500"] কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কে এম মজিবুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মুরাদনগর, কুমিল্লা, ১৪ ডিসেম্বর। ছবি: সংগৃহীত[/caption]

এ বিষয়ে বিএনপির প্রার্থী কে এম মজিবুল বলেন, শত বাধা পেরিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় মুরাদনগরে এসেছেন। হামলায় তাঁর দলের ১০-১২ জন আহত হয়েছেন। হিংসাত্মক রাজনীতি পরিহার করে আওয়ামী লীগের প্রার্থীকে শান্তির রাজনীতি করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মজিবুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন।

  • সর্বশেষ