শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:১৩ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিত্রদেশগুলোর কাছে ৩’শ কোটি ডলার চেয়েছে ইয়েমেন

রাশিদ রিয়াজ : উপসাগরীয় মিত্রদেশ কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক জরুরি সহায়তা হিসেবে ৩’শ কোটি ডলার চেয়েছে। যুদ্ধবিধ্বস্থ দেশ ইয়েমেনে সার্বিক সংকট দূর করতে এ সহায়তা কাজে লাগানো হবে। এর আগে সৌদি আরব ইয়েমেনকে ২.২ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দেয়। ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহামেদ জেমান বলছেন, অর্থনৈতিক সংকট দূর কাতে আরো ৩ বিলিয়ন ডলার জরুরি সহায়তা প্রয়োজন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে ইয়েমেনের প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিক সাইদ সাংবাদিকদের জানান, অর্থসাহায্য না পাওয়া পর্যন্ত এব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। ইয়েমেনে সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা পর্যন্ত বকেয়া পড়েছে। গত অক্টোবরে সৌদি আরব ইয়েমেনকে ২০ কোটি ডলার জরুরি অর্থ সহায়তা দেয়। তীব্র অর্থনৈতিক সংকটের পাশাপাশি ইয়েমেনের ৮০ শতাংশ মানুষ খাদ্য ও ওষুধ সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে পড়েছে। প্রেসটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়