শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ও আমার স্ত্রী নিরাপত্তাহীনতায় আছি : মির্জা আব্বাস

সাব্বির আহমেদ : ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন,‘আমি আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ সোমবার থেকে আমার বাসার সামনে পুলিশ কখনও সাদা পোশাকে আবার কখনও ইউনিফরমে অবস্থান করছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শাহজাহানপুরে অবস্থিত নিজ বাসায় এক সংবাদ সম্মলেন তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন,‘আমার বাসায় আত্মীয়-স্বজন থেকে শুরু করে কোনও নেতাকর্মী আসতে পারছে না। গতকাল থেকে এখন পর্যন্ত ২০-২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশন বলেছিল তফসিলের পর কোনও মামলা ও গ্রেফতার হবে না। কিন্তু এরপর থেকেই ১৫০টি গায়েবি মামলা করা হয়েছে। আসামি সাড়ে তিন হাজার। গ্রেফতার হয়েছে ২০০ জন কর্মী। বর্তমানে আমার তিন হাজার কর্মী জেলে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপিকে আওয়ামী লীগ নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী উন্মুক্তভাবে নির্বাচনি প্রচারণা করছেন। অথচ আমাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এ অবস্থায় আমি ও আমার স্ত্রী দুজনই নিরাপত্তাহীনতায় আছি।’

এসময় মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। পরে মির্জা আব্বাস ও তার স্ত্রী ভোটারদের মধ্যে কিছুক্ষণ গণসংযোগ করেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়