শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৬:২৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর সনদপত্র পেতে ভোগান্তির পাশাপাশি ঘুষের অভিযোগ করদাতাদের

হ্যাপি আক্তার : আয়কর মেলায় রিটার্ন দাখিলের পর করদাতাদের প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হয়। কিন্তু করদাতাকে আয়কর সনদপত্র নিতে যেতে হয় সার্কেল অফিসে। তাদের অভিযোগ, এ ক্ষেত্রে বেশ ভোগান্তি পোহাতে হয়। বিনা ফিতে এই সনদ দেয়ার কথা থাকলেও অসাধু কর্মকর্তারা এ জন্য অর্থ নেন বলেও দাবি ভুক্তভোগীদের। তবে জনবল সংকটের কারণে সনদ দিতে কিছু দেরি হলেও কর কর্মকর্তাদের ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মেলায় করদাতারা  বলেন, আয়কর সনদপত্র বিভিন্ন কাজের জন্য সংগ্রহ করতে হয়। নতুন কোম্পানি গঠন, ব্যাংক ঋণ ও কর রেয়াত সুবিধা পাওয়াসহ বিভিন্ন কাজে লাগে আয়কর সনদ বা প্রত্যয়নপত্র। কিন্তু সঠিক সময়ে পাওয়া যায় না প্রত্যয়নপত্রটি। কর অফিসে গেলে টাকা ছাড়া হয় না।' তবে আয়কর মেলাতে সনদপত্র দেয়া হলে রিটার্ন দেয়ার পরিমাণ আরো বাড়বে। তাই অনলাইনে বা আয়কর মেলায় এই সনদ দেয়ার দাবি তাদের।

এনবিআর, আয়কর এর প্রথম সচিব গণেশ চন্দ্র মন্ডল বলেছেন, অফিসে আয়কর সনদপত্রের বিষয়টি সঠিক নয়। যেহেতু করদার সংখ্যা বেশি তাই সঠিক সময়ে সনদপত্র পান না, এমন অভিযোগ থাকতে পারে। তবে অনলাইলে সনদপত্র দেবার মতো এখনো কোনো ব্যবস্থা হয়নি। আগামীতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়লে অনলাইনে সনদপত্র দেবার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র : সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়