শিরোনাম
◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে  

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফাগুন হাওয়ায়’ সিয়াম ও তিশা

আবু সুফিয়ান রতন : তৌকীর আহমেদের নতুন ছবি ‘ফাগুন হাওয়ায়’। ৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ভাষা আন্দোলনের উপর নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ।

ছবিটিতে নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মা।

ছবিটির মুক্তি উপলক্ষে ১৬ নভেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘ফাগুন হাওয়ায়’র প্রথম পোস্টার। যেখানে পঞ্চাশের দশকের সাজ সজ্জায় হাজির হয়েছিলেন তিশা ও সিয়াম আহমেদ।

ছবির পরিচালক তৌকীর আহমেদ জানান, ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। ‘ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে।’ ছবিটির পরিবেশক অভি কথাচিত্র।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। এ ছবিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়