শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ৭ মাসে তেল বহির্ভুত রফতানি ২হাজার ৭’শ কোটি ডলার

রাশিদ রিয়াজ : ইরান কাস্টমসের প্রধান ফোরুদ আসগারি জানিয়েছেন, গত ৭ ফার্সি মাসে তার দেশ তেল বহির্ভুত রফতানি বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৭’শ কোটি ডলারে। এধরনের রফতানিকৃত পণ্যের পরিমান ছিল ৬৭.৩৬২ মিলিয়ন টন। গত বছরের একই সময়ের তুলনায় এধরনের রফতানি বৃদ্ধি পেয়েছে ১৩.৩৫ শতাংশ। একই সময়ে ২৬.৩ বিলিয়ন ডলারের ১৮.৯২৯ মিলিয়ন টন পণ্য আমদানি করা হয়েছে। গত বছর একই সময়ের তুলনায় আমদানির পরিমান কমেছে অর্থমূল্যে ৮.৬৮ ও পরিমানগতভাবে ১১.০৭ শতাংশ।

ইরান কাস্টমস বলছে গত ৭ ফার্সি মাসে মোট রফতানি ৫৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৯২৬ মিলিয়ন ডলার। ফোরুদ আসগারি জানান, গ্যাস কনডেনসেট, তরল প্রোপেন, গ্যাসোলিন, মিথানল ও পলিইথিলিন ফিল্ম ছিল প্রধান রফতানি পণ্য। একই সঙ্গে গাড়ির যন্ত্রাংশ, চাল ও সয়াবিন ছিল প্রধান আমদানি পণ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়