শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ১০:২৫ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর-দীপিকার বিয়েতে অংশ নিচ্ছেন ওজিল!

স্পোর্টস ডেস্ক: বলিউডের অন্যতম সেরা জুটি রণবীর সিং ও দীপিকা পাদুকান। ২০১৩ সালে ‘রাসলীলা রাম-লীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে তাদের প্রেমের শুরু। দীর্ঘদিনের প্রেম এবার গড়াচ্ছে বিয়ের আসর পর্যন্ত। নভেম্বরের ১৪-১৫ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই তারকা জুটি। এই মুহূর্তে বলিউডপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এই জুটির বিয়ে।
ইতালির লেক কেমোতে অনুষ্ঠিতব্য এই বিয়েতে থাকবেন নামিদামি তারকারা। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, শাহরুখ খান, অর্জুন কাপুর, করণ জোহরদের মতো তারকাদের সঙ্গে থাকবেন এলটন জন ও ম্যাডোনার মতো পপ তারকারাও। এখানেই শেষ নয়। এই বিয়েতে উপস্থিত থাকবেন মেসুত ওজিলও!

জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা তারকা ফুটবলার মেসুত ওজিল এক টুইটে এমনই ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন ওজিল। সেখানেই ক’দিন আগে জার্মান ফুটবলকে বিদায় জানানো এই ফুটবলারের কাছে প্রশ্ন করা হয়েছিল, ভারতে আসার পরিকল্পনা রয়েছে কি না।

ভারতীয় ওই সমর্থকের প্রশ্নের জবাবে ওজিল জানান শিগগিরই ভারত সফরে আসছেন তিনি। পাল্টা টুইটে ওজিল লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি ভারতে যাচ্ছি। সেখানে গিয়ে বন্ধু রণবীর সিংহের সঙ্গে দেখা করব।’ পাল্টা জবাবে রণবীর লিখেছেন, ‘ইন্ডিয়া সাদর আমন্ত্রণ জানাতে প্রস্তুত। মেসুত ভাই, প্রতিজ্ঞা করছি, ভালো কিছু স্মৃতি নিয়েই ফিরবে।’
ওজিল-রণবীরের সেই টুইট
এখান থেকেই শুরু জল্পনার, তবে কি রণবীর-দীপিকার বিয়েতে উপস্থিত থাকতেই ভারত আসছেন ওজিল?
ওজিলের সঙ্গে রণবীরের বন্ধুত্ব অনেক আগে থেকেই। বেশ কিছুদিন হলো ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রণবীর সিং। বলিউডের এই তারকা অভিনেতা আবার আর্সেনালের ডাই-হার্ড ফ্যান। যে ক্লাবের জার্সি গায়ে সবুজ মাঠ মাতান দেশের জার্সি গায়ে অবসর নেওয়া ওজিল।
এমিরেটস স্টেডিয়ামে গিয়ে ওজিলের সঙ্গে দেখাও করেছিলেন বলিউড তারকা। নিজের ইনস্টাগ্রাম পোস্টে রণবীরকে দেখা গিয়েছিল ওজিলের সঙ্গে ছবি শেয়ার করতেও। এবার ওজিল-রণবীরের টুইটকে কেন্দ্র করে বলিউডে জোর গুঞ্জন, রণবীর-দীপিকার বিয়েতেই হাজির হচ্ছেন তারকা এই ফুটবলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়