শিরোনাম
◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জ্যাম’ ছবিতে গাইলেন ইমরান ও নদী

আবু সুফিয়ান রতন : প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান 'কৃতাঞ্জালি কথাচিত্র' থেকে ১০ বছর পর 'জ্যাম' শিরোনামে নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি। গত ২৩ জুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে মান্নার স্ত্রী শেলী মান্না মহরত ঘোষণার মাধ্যমে এই ঘোষণা দেন। ছবিটি নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

আসছে অক্টোবরেই শুরু হবে ছবির শুটিং। এদিকে সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে এ ছবির একটি গানের রেকর্ডিং হয়। 'আমার মনের দুয়ার খুলে' শিরোনামের এ গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান। তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কন্ঠের মৌমিতা তাশরিন নদী। আমিনুর রহমানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

ইমরান বলেন, ‘চমৎকার কথার সুন্দর একটি রোমান্টিক গান। মিষ্টি কথার এমন একটা প্রেমের গান করে খুব ভালো লাগছে। আশা করছি শ্রোতাদর্শকরা পছন্দ করবেন।’ নদী বলেন,‘খুবই সুন্দর রোমান্টিক একটা গান। আমার সাথে দ্বৈত কন্ঠ দিয়েছেন ইমরান। সবকিছু মিলিয়ে একটা ভালো কিছু পাবে শ্রোতাদর্শকরা।’

সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘ইমরান পরীক্ষিত কন্ঠশিল্পী।নদীও আলাদা করে শ্রোতাদের মাঝে স্থান তৈরি করছে।দুজনেই ইন্ডাস্ট্রির প্রতিশ্রুতিশীল শিল্পী।আর আমিনুর রহমানের লেখা গানের কথাও চমৎকার ছিল ফলে কম সময়েই ওরা গানটি আয়ত্ব করেছে।শ্রোতারা ইমরান-নদী জুটির দারুন একটা গান পেতে যাচ্ছেন। একজন সংগীত পরিচালক হিসেবে এটাই স্বার্থকতা।’

'কৃতাঞ্জলী কথাচিত্র'র ব্যানারে 'জ্যাম হতে যাচ্ছে নবম ছবি। এ ছবিতে দেখা যাবে ফেরদৌস, ঋতুপর্না সেনগুপ্ত, পূর্ণিমা, আরেফিন শুভ, মৌসুমী, ওমর সানী, মিশা সওদাগর, অমিত হাসান ও চম্পা প্রমুখকে।

  • সর্বশেষ