শিরোনাম
◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৩ হাজার বছর পুরনো দস্তানার সন্ধান সুইস পুরাতত্ত্ববিদদের

নূর মাজিদ : গত অক্টোবরে একটি প্রাচীন দস্তানার খোঁজ পান সুইজারল্যান্ডের পুরাতত্ত্ববিদগণ। একদল সুইস গুপ্তধন শিকারি দেশটির প্রেলেস নগরের কাছাকাছি এই দস্তানার হদিশ পান। এরপর দীর্ঘ একমাস গবেষণা করে দেশটির পুরাতত্ত্ববিদেরা নিশ্চিত হয়েছেন এই দস্তানার বয়স প্রায় ৩ হাজার ৫০০ বছর। রেডিও কার্বন টেস্টের ফলাফল হাতে আসার পরেই চলতি সপ্তাহে এই বিষয়ে নিশ্চিত হন সুইস পুরাতত্ত্ববিদগণ।

ব্রোঞ্জ নির্মিত এই দস্তানাটি পরিধানকারীর কনুই পর্যন্ত বিস্তৃত ছিল। দস্তানাটি  সম্পূর্ণ ব্রোঞ্জ নির্মিত হলেও কব্জির অংশটি স্বর্ণের প্রলেপে মোড়ানো। এতে করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করছেন, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নেতাই ছিলেন এই দস্তানার মালিক। এছাড়াও দস্তানাটির সঙ্গে একটি প্রাচীন ছোঁরার ফলাও আবিষ্কার করেন তারা। সুইস বিজ্ঞানীরা জানান, এই সকল পুরাতত্ত্বের বয়স সাড়ে ৩ হাজার বছর। খ্রিষ্টপূর্ব ১৫শ থেকে ১৪শ সালে এগুলো তৈরি করা হয়। সুইস পুরাতত্ত্ববিদেরা এই দস্তানার নাম দিয়েছেন ‘দ্য হ্যান্ড অব প্রেলেস’। এটি এখন পর্যন্ত পাওয়া ইউরোপের তাম্র যুগের সবচাইতে প্রাচীন নিদর্শন। পপুলার মেকানিক্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়