শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিক নেতা ঐক্য প্রক্রিয়ায় যোগ দেয়ায় বাম জোটে অসন্তোষ

রফিক আহমেদ : বাম জোটের শরিক দলের নেতা ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ায় যোগ দেয়ায় জোটের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রোববার বাম জোটের নেতাদের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নাগরিক সমাবেশে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আর আমন্ত্রণ জানালে কেনই বা আমরা যাব। আমরা আমাদের কাজ করছি। বাম জোটের কোন শরিক দলের কেউ নাগরিক সমাবেশে গেলে সেটা তাদের নিজস্ব ব্যাপার। সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। আমরা এখন বাম জোটের বিভিন্ন কর্মসূচি পালন করছি।

বাম জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, নাগরিক সমাবেশে বাম জোটের নেতৃবৃন্দের যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বাম জোটগতভাবে শরিকদের নিরুৎসাহিত করা হয়েছে। যদি কোনো দল যেয়ে থাকে দলীয় বিবেচনায় গিয়েছে। ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আমাদের জোট করার কোনো সম্ভাবনা নেই। তবে, সম্পর্ক গড়ে উঠার বিষয়টি ভবিষ্যতই বলে দেবে। এ ব্যাপারে সুনির্দিষ্ট করে এখনো বলার সময় আসেনি।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তা ড. কামাল হোসেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হককে জানিয়েছেন তিনি আমাদের সঙ্গে বসে কিছু বলতে চান। বাম জোটের পক্ষ থেকে বসা হয়নি। এই বসাটাই ছিল রাজনৈতিক। জোনায়েদ সাকি ব্যক্তিগত উদ্যোগে ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি কোনভাবেই এটা মেনে নিতে পারি না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা যার যার দলীয় অবস্থান থেকে জাতীয় সনদ পেশ করেছি। সরকার সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করলে আন্দোলন ছাড়া বিকল্প নেই। বাম জোট দীর্ঘদিন ধরে সংঘর্ষ ও সংঘাতের রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করছে। নাগরিক সমাবেশে ড. কামাল হোসেন সমঝোতার জন্য আহবান জানিয়েছেন। আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন করছি। বাম জোটের আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় সংকটে ড. কামাল হোসেনের আমন্ত্রণ সাড়া দিয়েছি এবং ঐক্য প্রক্রিয়ায় অংশ নিয়েছি।

  • সর্বশেষ