শিরোনাম
◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে সমকামিতার শাস্তি কার্যকরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়: মাহাথির

ওমর শাহ: সমকামিতার অভিযোগে প্রকাশ্যে দুই নারীকে বেত্রাঘাত প্রসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, ‘মালয়েশিয়ায় সমকামিতার শাস্তি প্রকাশ্যে বেত্রাঘাত কার্যকরের ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে ইসলাম ধর্মের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়।’

বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ড. মাহাথির আরও বলেন বলেন, মালয়েশিয়াতে সমকামিতার অভিযোগে জনসম্মুখে বেত্রাঘাত করার যে প্রচলিত নিয়ম রয়েছে তাতে ইসলাম সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে পড়তে পারে। এতে ইসলাম ধর্ম নির্মম এবং জনসাধারণের প্রতি অপমানকর হিসেবে চিত্রায়িত হয়ে পড়ে।

মালয়েশিয়ার অনেক এনজিও কর্মীও এই কাজকে মানবাধিকার পরিপন্থী কাজ বলে আখ্যা দিয়েছেন।
মাহাথির বলেন, তেরেনগানু শরিয়া আদালত কর্তৃক এ ধরনের শাস্তি দেয়ার মাধ্যমে ইসলামের সত্যিকারের সৌন্দর্য ক্ষ্ণুœ হয়। তিনি এ ধরনের অপরাধের জন্য ভবিষ্যতে আরো হালকা শাস্তি দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন ‘এটি ছিল অভিযুক্তদের জন্য প্রথম কোনো অপরাধ। যখন এধরনের অপরাধ প্রথম করা হয় তখন অভিযুক্তদের উত্তম উপদেশ দেয়া উচিত। প্রথমেই অভিযুক্তদের বেত্রাঘাত করার মত শাস্তি দেয়া হলে এগুলো বিশ্বব্যাপী নেতিবাচক ভাবে প্রচার পেয়ে যায়।’

চলতি বছরের এপ্রিল মাসে দেশটির দুইজন মুসলিম নারী তাদের ব্যক্তিগত গাড়িতে সমকামিতা করার অভিযোগে অভিযুক্ত হন এবং তেরেনগানু শরিয়া আদালত সোমবার অভিযুক্তদের প্রত্যেককে প্রকাশ্যে ছয় বার করে বেত্রাঘাত করার দ- দেন। পরবর্তীতে প্রকাশ্যে এই দ- কার্যকর করা হয়। সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়