শিরোনাম
◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের নির্দেশনার দিকে তাকিয়ে থাকে’

রবিন আকরাম : সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তেুাজা বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীন দলের আকার- ইঙ্গিত বা নির্দেশনার দিকে তাকিয়ে থাকে।

বৃহস্পতিবার ডেইলি স্টারের অনলাইনে এসব কথা লিখেন তিনি।

গোলাম মোর্তোুজা লিখেছেন, সাধারণভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনগুলো সম্পর্কে ধারণা থাকে এমন যে, তারা সরকারের পরামর্শ বা নির্দেশনা অনুযায়ী চলে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্বাচন কমিশনকেই সংবিধান সুনির্দিষ্ট করে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছে। রাজনৈতিক দলগুলোকে (ক্ষমতাসীন দলসহ) দিক নির্দেশনা দেওয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশনের।

‌‘বাস্তবে দেখা যায়, রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীন দলের আকার- ইঙ্গিত বা নির্দেশনার দিকে তাকিয়ে থাকে নির্বাচন কমিশন। শুধু বর্তমান কমিশন নয়, অতীতের প্রায় সবগুলো কমিশনের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। অর্থমন্ত্রীর ঘোষণা বা বক্তব্যের প্রেক্ষিতে জনমানুষের সেই ধারণা আরও দৃঢ় হতে পারে।’

প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে। জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ২৭ ডিসেম্বর। তার এমন কথার পর দেশঝুড়ে সমালোচিত হন তিনি। কারণ নির্বাচন কবে হবে, তা বলার বা ঘোষণা দেওয়ার একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের। সুনির্দিষ্ট কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন তা এখনো বলেনি। যদিও পরে অর্থমন্ত্রী বলেছেন তিনি অনুমান করে একথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়