শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৮ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের নয়াদিবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

৬ সপ্টেম্বের, বৃহস্পতিবার দিবাগত রাতে নয়াদিবাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিহত ৩৫ বছর বয়সী আবুল হোসেন বাবু উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শবিরামপুর গ্রামরে বাসিন্দা।

র‌্যাব জানায়, বাবু গোমস্তাপুর থানার আটটি মাদক মামলার আসামি। এ ঘটনায় র‌্যাবের দু’জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেযাস্ত্র ও মাদক।

র‌্যাবের ভাষ্য, নয়াদিবাড়ী এলাকায় একটি আম বাগানে চার-পাঁচজন মাদক কেনাবেচা করছে বলে খবর পয়ে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার রাত ১টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাকে লক্ষ্য করে মাদক বিক্রেতারা গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

একর্পযায়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহত দুই র‌্যাব সদস্যকে সেখানে প্রাথমকি চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়