শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র কোরআনের ১০টি সোনালী উপদেশ

আমিন মুনশি : মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহর বাণী এই কোরআনুল কারিম থেকেই যুগে যুগে পথভোলা মানুষ পেয়েছে সরল পথের সন্ধান। আজ থেকে ধারাবাহিকভাবে আমরা সেই পবিত্র গ্রন্থ থেকে জানবো মাত্র ১০টি করে উপদেশ। যেগুলো বদলে দিতে পারে আমাদের জীবন। আলোকিত করে তুলতে পারে আমাদের ভবিষ্যত-

১। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে উল্লেখ করোনা এবং সত্য গোপন করোনা। [সূরা বাকারা ২:৪২]
২। সৎকার্য নিজে সম্পাদন করার পর অন্যদের করতে বলো। [সূরা বাকারা ২:৪৪]

৩। পৃথিবীতে বিবাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:৬০]
৪। কারো মসজিদ যাওয়ার পথে বাধা সৃষ্টি করো না। [সূরা বাকারা ২:১১৪]

৫। কারো অন্ধ অনুসরণ করো না। [সূরা বাকারা ২:১৭০]

৬। প্রতিশ্রুতি ভঙ্গ করো না। [সূরা বাকারা ২:১৭৭]

৭। ঘুষ আদান-প্রদানে লিপ্ত হয়ো না। [সূরা বাকারা ২:১৮৮]
৮। সীমালংঘন করোনা কেননা আল্লাহ সীমালংঘন কারীকে পছন্দ করেন না। [সূরা বাকারা ২:১৯০]

৯। আল্লাহর রাস্তায় ব্যয় করো। [সূরা বাকারা ২:১৯৫]
১০। অনাথদের রক্ষণাবেক্ষণ করো। [সূরা বাকারা ২:২২০]

  • সর্বশেষ
  • জনপ্রিয়