শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৫ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জহির খানের মতো দীর্ঘদিন দলকে সেবা দিতে চান খলিল আহমেদ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার খলিল আহমেদ। সেই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে তিনি। শুধু তাই নয়, তার দৃষ্টি সুদূরে। দীর্ঘদিন দলকে সেবা দিতে চান এ বাঁহাতি পেসার। ছাড়িয়ে যেতে চান আদর্শ মানা কিংবদন্তি জহির খানকে।
ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসার হিসেবে বিবেচনা করা হয় জহিরকে। লম্বা সময় ধরে দলকে সেবা দিয়েছেন তিনি। ছিলেন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। টেস্টেও ধারাবাহিক পারফরমার ছিলেন এ বাঁহাতি পেসার।

বোলিংস্টাইলে পুরোপুরি না হলেও জহির খানের ঘরানার খলিল। বয়স মাত্র ২০। ইতিমধ্যে সবার নজর কেড়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরে ভারতীয় ‘এ’ দলের বোলিং আক্রমণের কর্ণধার এ তুর্কি। ১৭টি লিস্ট এ ম্যাচ খেলে ৪.৭৪ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। ১২টি টি-টোয়েন্টি ও কয়েকটি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে তার। তূণে রয়েছে দারুণ গতি, মরণঘাতি ইয়র্কার ও সর্পিল সুইং। এবার জাতীয় দলের পেস বোলিং অ্যাটাকের মূল অস্ত্র হতে চান এ বোলিং ‘বিস্ময়’।

খলিল বলেন, ভারতীয় মূল দলে সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত ও শিহরিত। আমি খুবই উত্তেজিত। এশিয়া কাপে ম্যাচ খেলার জন্য মরিয়া হয়ে আছি। চান্স পেলে সেরাটা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

সেই ছোটবেলা থেকে জহির খানকে আদর্শ মানেন খলিল। সবসময় তাকে ফলো করে এসেছেন। আজীবন তাকে অনুসরণ করে যেতে চান। ছাপিয়ে যেতে চান আদর্শকে। তরুণ পেসার বলেন, ভারতের জন্য তিনি যা করেছেন, আমি সেটিই করতে চাই। তার অভাব পূরণ করতে চাই। উইকেট সংখ্যায় তাকে ছাড়িয়ে যেতে চাই। যেন উনাকে আঙুল উঁচিয়ে বলতে পারি, আমি আপনার চেয়ে সেরা।

ইতিমধ্যে প্রিয় আদর্শের সঙ্গে সাক্ষাৎ হয়েছে খলিলের। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে গেল আইপিএল খেলেছেন তিনি। সেখানে পরামর্শক ছিলেন জহির। তার কাছ থেকে টিপসও নিয়েছেন এবং তা ডায়েরিতে লিখে রেখেছেন। এশিয়া কাপে তা কাজে লাগাতে বদ্ধপরিকর রাজস্থানের তরুণ। অতএব প্রতিপক্ষরা সাবধান। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়