শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুঠোফোনে প্রেম, দেখা করতে এসে…

ডেস্ক রিপোর্ট : মুঠোফোনে প্রেমের জেরে বরিশাল থেকে বগুড়ার সোনাতলা উপজেলায় এসে প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী (১৪)।

জানা যায়, ওই কিশোরী বগুড়া আসার পর জানতে পারে, তার প্রেমিক বিবাহিত। এ ছাড়া প্রেমিক শরিফুল ইসলাম (২৮) ওই কিশোরীকে মুঠোফোনে যে ছবি দিয়েছিল সেটিও তার নয়।

ওই কিশোরীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভবানীপুর এলাকার।

পুলিশ জানিয়েছে, সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামের দিনমজুর শরিফুল ইসলামের সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভবানীপুর এলাকার এক কিশোরীর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মুঠোফোনে তারা ছবিও আদান-প্রদান করে। সম্প্রতি ওই যুগল ঘর বাধার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শরিফুল তার প্রেমিকা শারমিনকে সোনাতলায় আসতে বলেন। প্রেমিকের কথামতো গত বৃহস্পতিবার বরিশাল থেকে রওনা দিয়ে শুক্রবার সোনাতলার বালুয়াহাটে এসে পৌঁছায় ওই কিশোরী।

ওই দিন তারা সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে শরিফুলের মামা শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ওঠে। এরপর শরিফুল বিবাহিত ও তার ছবি না দিয়ে অন্য ছবি দেওয়ার কারণে ওই যুগলের মধ্যে কথার কাটাকাটি হলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে গতকাল সোমবার রাতে ওই যুগলকে আটক করে সোনাতলা থানায় নিয়ে যাওয়া হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়