শিরোনাম
◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক অবৈধ শ্রমিকদের হিসাব নেই

এ ইচ এম দেলোয়ার : মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশীদের বৈধ হতে (রি-হিয়ারিং প্রোগ্রাম) দ্বিতীয় দফা বেঁধে দেয়া সময়ও গত ৩০ আগস্ট শেষ হয়েছে। এ সময়ের মধ্যে অবৈধদের স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। তার পরও যারা সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি ধরপাকড় অভিযান।

অভিযান শুরুর পর দুই দিনে রাজধানী কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে কী পরিমাণ বাংলাদেশীসহ বিদেশী ধরা পড়েছে সেই হিসাব জানা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নেয়ার গডফাদার বলে খ্যাতরা এখনও ধরাছোয়ার বাইরে রয়ে গেছে। অভিবাসী নেয়ার গডফাদারদের কেউ কেউ দেশে ফেরত আসলেও অন্য কেউ কেউ এখনও মালয়েশিয়ায় বসে কলকাঠি নাড়ছে। মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র সচিবের তদন্ত প্রতিবেদনেও গডফাদারদের নাম ওঠে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়