শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৮, ১১:০৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০১৮, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব নেই : ড. সাব্বির

রিকু আমির : ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় যে আন্দোলন চলছে, সেই সামাজিক আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক ড. সাব্বির আহমেদ। বুধবার দুপুরে আমাদের সময় ডটকমের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

প্রশ্ন ছিল- আন্দোলনকারী, পরিবহন শ্রমিক ও আন্দোলনের ফলে ভোগান্তি পোহাচ্ছেন যারা, সবাই একই সমাজের বাসিন্দা। এ আন্দোলনের ফলে এসব মানুষের মধ্যে সামাজিক সম্পর্কে কোনো ভাটা বা নেতিবাচক কোনো প্রভাব বিস্তারের আশঙ্কা আছে কি-না।

তিনি বলেন, এটা তো শিক্ষার্থীদের আন্দোলন। একটা বিষয় কোন পর্যায়ে গেলে এমন হতে পারে? যখন দেশের রাজনীতি, আইন অন্যায় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে না, তখনই সাধারণ মানুষজন এভাবে রাস্তায় নামে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে উঠা গণজাগরণ মঞ্চ, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন এসবেরই উদাহরণ।

ড. সাব্বির বলেন, এই আন্দোলনের কোনো নেতিবাচক প্রভাব সমাজে পড়বে না। বিরোধী দল যে কাজ করার কথা, সে কাজ সামাজিকভাবে বাস্তবায়ন করছে ছাত্ররা। দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে সরকারও নিজেদের ভুলত্রুটি বুঝতে এবং সংশোধন করতে পারবে।

তিনি বলেন, এই যে আমাদের মন্ত্রী হাসলেন, এই হাসি-ই তো শিক্ষার্থীদের আন্দোলিত করেছে, অভিভাবকদের বুকে আঘাত করেছে, কাঁদিয়েছে। বাবা হিসেবে আমি এটা অনুভব করি।

  • সর্বশেষ