শিরোনাম
◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ দিয়ে আন্দোলনকারীদের কোনভাবেই দাবায়ে রাখা সম্ভব না: মোস্তফা সরয়ার ফারুকী

আমিন মুনশি: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, পুলিশ দিয়ে আন্দোলনকারীদের কোনভাবেই দাবায়ে রাখা সম্ভব না। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘এই রকম যাদের রাজনৈতিক প্রজ্ঞা, ইতিহাস চেতনা, আর ডিটারমিনেশন, তাদেরকে ট্রাক উঠিয়ে, মাস্তান পাঠিয়ে, পুলিশ দিয়ে কোনওভাবেই দাবায়ে রাখা সম্ভব না।’

ফারুকী পরামর্শ দিয়ে বলেন, সরকারের উচিত দোষীদের শাস্তি, শাজাহানকে বরখাস্তের পাশাপাশি দ্রুত সড়ক পরিবহন নীতিমালা যুগপোযোগী করার লক্ষ্যে উচ্চপর্যায়ের কমিটি করা। মাকসুদ ভাইয়ের গানের মতো ধুনফুন “তদন্ত কমিটি” না। সৎ উদ্দেশ্য নিয়ে বানানো কমিটি। তরুণ প্রযুক্তিবিদ, প্রকৌশলী, এবং পরিবহন খাতের অভিজ্ঞ লোকজন নিয়ে বানানো কমিটি। পরিবহন খাতের মাফিয়াতন্ত্র ধ্বংস করবে যে কমিটি, নিরাপদ সড়কের জন্য প্রযুক্তিনির্ভর নতুন দিনের নিয়মনীতি বানাবে যে কমিটি যার মাধ্যমে ধরা যাবে কোনটা দুর্ঘটনা কোনটা খুন, রাজপথে খুনের জন্য কঠিন সাজার ব্যবস্থা রেখে নতুন আইন পাস করার প্রস্তাব করবে যে কমিটি।

তিনি বলেন, আর কালক্ষেপণ করা উচিত হচ্ছে না। ক্ষমতাসীন বা ক্ষমতাকাংখী সবার জন্য এই আন্দোলন একটা সিগনাল।এই প্রজন্ম বোকাই না। তাদের চোখ খোলা, মাথা পরিষ্কার। আপনারা কে কি করছেন এরা সব দেখছে। ফলে ওস্তাদ, খুব খেয়াল।”

  • সর্বশেষ