শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলো ওরা!

শাহানুজ্জামান টিটু : দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগ, নিরাপদ সড়ক ও ঘাতক বাসচালকের শাস্তিসহ ৯ দফা দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ দুর্ভোগে পড়লেও কোনো বিরক্তি ছিলো না তাদের মধ্যে। এই আন্দোলনে সহমত পোষণ করেছেন প্রায় সকলে।

ছাত্রছাত্রীদের আন্দোলনে গণপরিবহন অচল হয়ে পড়ে। কিন্তু মানুষ এসব কষ্ট মনে না করে মেনে নিয়েছে হাসিমুখে। ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় ছাত্রদের সড়কে অবস্থান দেখে অনেকেই তাদের প্রতি সম্মান দেখিয়ে রিকসা থেকে নেমে হেঁটে আন্দোলন স্থান অতিক্রম করেছে। ঠিক একইভাবে ছেলে মেয়েরা তাদের প্রতিও সম্মান দেখিয়েছে। দিনভর আন্দোলন করেছে বাড়ি ফেরার পথে এই ছেলে মেয়েরাই আবার হাতে ঝাড়–ৃ নিয়ে রাজপথ পরিস্কার করে দিয়েছে।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে এ দৃশ্য চোখে পড়ে। ধানমন্ডির রাস্তায় কয়েকজন ছাত্র নিজেরা হাতে ঝাড়– নিয়ে রাস্তা পরিস্কার করছেন। আর এই দৃশ্য দেখে অনেক পথচারিকে বাহবা দিতে দেখা গেছে। কেউ কেউ বলেছেন ছোটদের কাছ থেকেও আমাদের অনেক কিছু দেখার বা শেখার আছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে জোবায়ের চৌধুরী লিখেছেন, “দিনভর রাজপথ দখল করে আন্দোলন। বাড়ি ফেরার আগে রাস্তা ঝাড়ু! আন্দোলনের সংজ্ঞাই পাল্টে দিলে তোমরা!! Proud to you Students! Love u All. জয় বাংলা! তোমাদের হাতে সমাজের জঞ্জালগুলোও পরিষ্কার হবে! এটাই বিশ্বাস”।

আর সোহানুর রহমান লিখেছেন, এদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। গাড়ির ভাঙ্গা কাঁচ রাস্তা থেকে ঝাড়ু দিয়ে নিজেরাই সরাচ্ছে শিক্ষার্থীরা।

  • সর্বশেষ