শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৮, ০১:৫৭ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৮, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের সামাজিক গুরুত্ব

মো: তালহা তারীফ: ছুটে যাচ্ছে হাজী কাবার দিকে। যা তাদের মনে ছিল আশা আর মদিনায় গিয়ে রাসুল (সা.) এর রাওজা দেখে শান্তি পাবে তার আত্তায়। এই হাজী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মহান আল্লাহ তায়ালার হুকুম ইসলামের অন্যতম শ্রেষ্ঠ শারিরিক ও আর্থিক ইবাদত পবিত্র হজ পালন করতে যাচ্ছে। ইসলামের বিভিন্ন তাৎপর্যপূর্ণ নিদর্শনাবলি পরিদর্শন করে তাকওয়া অর্জন করার জন্য নিজ দেশ পারি দিয়ে যাচ্ছে পবিত্র ভূমির দিকে। হজের মাধ্যমে সে পাবে সামাজিক মর্যাদা।

হজ থেকে ফিরে এসে তাকে সমাজের ছোট বড় সকলেই করবে অন্যরকম এক সন্মান যা হজে যাওয়ার পূর্বে পায়নি। হাজী সাহেব চলবে সমাজের নিয়মনীতি অনুযায়ী। জীবনে পরিবর্তন আসবে তার আমলে পরিবর্তন করবে তিনি বেড়ে যাবে আর আমল আর আখলাক। সামাজে তার অবস্থান হগবে আকাশ চুম্বি। সেই হজের সামাজিক গুরুত্ব হল,

হজ বর্ণ বৈষম্য দূরীকরনের একটি বিধানসম্মত আন্তজার্তিক কর্মসূচী এটা মুসলিম মিল্লাতের মধ্যেকার সকল বর্ণ, গোত্র ও জাতিগত বৈশম্য দূরীভূত করে। হজ্জে উঁচু নিচু, রাজা প্রজা, মনিব-ভৃত্য, আরব অনারব, ধনী দরিদ্র সকলে একই প্রকারের পোশাক পরিধান করে কাধে কাধ মিলিয়ে ভেদাভেদের সকল প্রাচীর ভেঙ্গে সাম্যের মন্ত্রে উদ্ধুদ্ধ হয়ে মহান প্রভুর বিধান পালন করে থাকে। হজ ব্যতিত পৃথিবীর অন্য কোনো অনুষ্ঠানে সাম্যের এ নজির পরিদৃষ্ট হয় না।

হজের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র মক্কা নগরীতে একত্রিত হয়। এ সময় পরস্পরে যোগাযোগ ভাবের আদান প্রদান করা ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। ফলে তাদের মধ্যে পরস্পর সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়।
হজের অনুষ্ঠানে আত্মসমর্পিত মানুষ পরস্পরে আল্লাহর অসীম অনুগ্রহ কামনা করে এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ,সমৃদ্ধি ও শান্তি কামনায় সকলেই আল্লাহর দরবারে প্রার্থনা করে। সমগ্র বিশ্বের মুসলমানগন হজের প্রতিটি কাজ নিয়মতান্ত্রিকভাবে পালন করে শৃঙ্খলাবোধের পরিচয় দেয়। সমাজ জীবনে শৃঙ্খলাবোধের গুরুত্ব সীমাহীন।

আসুন আমাদের যাদের সামর্থ রয়েছে একটি বার হলেও হজ আদায় করে মনের আশা পূর্ণ করি। যাদের উপর সামার্থ্য নেই আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদের হজ করার ব্যবস্থা দান করে। আমাদের সমাজে যারা হজ করে এসেছে আসুন তাদের সন্মান করি আর ভালবাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়