শিরোনাম
◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার ◈ অ‌শ্বিন বল‌লেন, শেষ পর্যন্ত মূল ক্ষতিটা হবে ভারতীয় দলেরই ◈ সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে? ◈ গৌতম গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচের দা‌য়ি‌ত্বে ভি‌ভিএস লক্ষ্মণ, বিসিসিআইর সিসদ্ধান্ত ◈ কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মিশরের সমর্থক নিহত ◈ বিশ্বকাপ থে‌কে যুক্তরাষ্ট্রের বিদায়ে ফুটবল বিশ্ব এখন আনন্দে নাচছে

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ হারালো তিন রেটিং পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে থাকা বাংলাদেশ তিন রেটিং পয়েন্ট হারালো। ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় ওয়ানডেতে পরাজয়ের পর বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের সাতে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। গায়নাতে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর এক পয়েন্ট পেয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট হয় ৯৪। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের কাছে পরাজয়ের পর তিনটি পয়েন্ট হারায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি এখন ১-১ সমতায়। স্টেন্ট কিটসে শেষ ওয়ানডেতে স্বাগতিকদের হারাতে পারলে একটি পয়েন্ট পাবে বাংলাদেশ। আর সেই ম্যাচেও যদি বাংলাদেশ হেরে যায় তবে আরো তিনটি পয়েন্ট হারাবে লাল-সবুজরা। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৮৮। যেটা নিজেদের র‌্যাংকিং নিয়ে খুব বিপদে ফেলবে টাইগারদের।

কারণ র‌্যাংকিংয়ে ৭৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই শ্রীলঙ্কার অবস্থান। বাংলাদেশের পয়েন্ট যদি ৮৮ হয়ে যায় তবে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্ট দুরুত্বটা আরো কমে যাবে। অপরদিকে বাংলাদেশের থেকে ৯ পয়েন্ট বেশি নিয়ে ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া। আর ১২৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ইংল্যান্ড। সূত্র, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়