শিরোনাম
◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্যাতিত নারীদের জন্য সব জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টারের প্রস্তাব

ডেস্ক ‍রিপোর্ট : নির্যাতিত নারীদের সুরক্ষা ও মামলাসহ অন্যান্য সুবিধা দিতে দেশের সব জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের পক্ষ থেকে। ঢাকা ও জামালপুরের জেলা প্রশাসক মঙ্গলবার ডিসি সম্মেলনে উত্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রস্তাব পাঠান।

মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবটি বাস্তবায়ন করা যেতে পারে বলে ডিসি সম্মেলনের কার্যতালিকায় এনেছে। বুধবার (২৫ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত সেশনে প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত জানাবেন।

প্রস্তাবে ঢাকা ও জামালপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, নির্যাতন ও সহিংসতার শিকার নারীদের সরকারি সহায়তার জন্য দেশের প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা প্রয়োজন। জেলা প্রশাসকদের এ প্রস্তাবে মন্ত্রিপরিষদ বিভাগ বাস্তবায়ন করা যেতে পারে বলে সম্মেলনে উত্থাপনের জন্য কার্যতালিকায় নেয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীতে একটি ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে একটি করে ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। সরকারের এই পদক্ষেপ চলাকালে জেলা প্রশাসকরা নির্যাতিত নারীদের সরকারিভাবে সুরক্ষা ও সেবায় প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রস্তাব দেন।

প্রসঙ্গত, সরকার ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করে। এরপর থেকে ভিকটিমদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে চুক্তিবদ্ধ দশটি সহযোগী এনজিও তাদের কাউন্সেলর, চিকিৎসক, আইনজীবী ও মনোচিকিৎসকদের মাধ্যমে ভিকটিমদের সহায়তা দিচ্ছে। এছাড়া আইনগত ও পুনর্বাসন সেবা দিয়ে যাচ্ছে সরকার। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ