শিরোনাম
◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, ৬ জনের মরদেহ উদ্ধার ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওজিলেরে সমর্থনে পাশে সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক: জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি বর্ণবাদের অভিযোগ এনে সোমবার জার্মান জাতীয় দলকে বিদায় বলেছেন মেসুত ওজিল। আর্সেনাল ফুটবল তারকার অভিযোগ, তার তুর্কি পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্যের শিকার হয়েছেন তিনি। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধেও অভিযোগ তোলেন ওজিল। টুইটারে এক বিবৃতি প্রকাশ করে নিজের সব অভিযোগ প্রকাশ্যে আনেন ২৯ বছর বয়সী ফুটবলার।

এই অবসর কা-ের পর ওজিল অবশ্য পাশে পাচ্ছেন বিশ্বের অনেক ক্রীড়াবিদকেই। তাদের মধ্যে আছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও। সন্তানসম্ভবা হওয়ায় টেনিস কোর্ট থেকে বর্তমানে দূরে থাকা সানিয়া সোমবার ওজিলের বিবৃতিটি পোস্ট করেছেন নিজের টুইটারে। এরপর লিখেছেন, ‘এক জন খেলোয়াড়ের পক্ষে এই লেখা পড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক। মানুষ হিসেবে ঠিক কাজই করেছেন ওজিল। কোনও অবস্থাতেই বর্ণবিদ্বেষ মেনে নেওয়া যায় না। অভিযোগ যদি সত্যি হয়, তা খুবই দুঃখজনক।’

ওজিলের বর্ণবাদের অভিযোগ অবশ্য প্রত্যাখ্যান করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবারই তারা ওজিলের আনা অভিযোগের প্রেক্ষিতে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। যেখানে তারা লিখেছে, ‘ডিএফবি’র বর্ণবাদে জড়িত থাকাটা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। বহু বছর ধরে জার্মানিতে জাতিগত ঐক্য তৈরিতে ডিএফবি কাজ করে আসছে।’

ওজিলকে নিয়ে বিতর্কের শুরু বিশ্বকাপের আগে তার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের সাথে দেখা করা নিয়ে। যে ঘটনার পর বিতর্কের মুখে পড়েন ওজিল। জার্মান সমর্থকরা তো বটেই দেশটির সংবাদ মাধ্যমেও দারুণ সমালোচিত হন। ওজিলের অভিযোগ ওই ঘটনার পর অনেক বাজে ই-মেইল ও হুমকির বার্তা পেয়েছেন বিভিন্নভাবে।

  • সর্বশেষ