শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ জুলাই আয়ারল্যান্ড সফরে যাবে টাইগার যুবারা

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলার পর বাংলাদেশ ‘এ’ দল খেলছে ওয়ানডে সিরিজ। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ওয়ানডে। এই ম্যাচের পর অতিথি দল ফিরে যাবে নিজ দেশে। আর বাংলাদেশ নেবে আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি।

পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে আগামী ২৭ জুলাই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শনিবার এ তথ্য জানান।

আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে কয়েকদিনের বিশ্রাম শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।

লঙ্কানদের বিপক্ষে চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজে ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় ২০ জনেরও বেশি ক্রিকেটারকে খেলার সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ওয়ানডে দলে সবশেষ অন্তর্ভুক্তি সোহাগ গাজী। এ অফস্পিনার ২০১৫ সালে বাংলাদেশ দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়