শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবির শিক্ষকদের কর্মসূচিতে হামলায় জড়িতদের শাস্তির দাবি ছাত্র ইউনিয়নের

রফিক আহমেদ : বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতৃদ্বয় এ নিন্দা জানান।

ছাত্র ইউনিয়ন নেতৃদ্বয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদী কর্মসূচিতে হামলা করে ছাত্রলীগ পরিচয়ধারী সন্ত্রাসীরা। হামলায় ছাত্র ইউনিয়নের কর্মী আবির হোসেন তিতাস মারাত্মকভাবে আহত হয়।

 

কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর রাজি, মাইদুল ইসলামকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্রলীগ। ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজকের কর্মসূচিতে ছাত্রলীগ পরিচয়ধারী সন্ত্রাসীরা হামলা করে।

নেতৃদ্বয় অবিলম্বে ক্যাম্পাসে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও সকলের স্বাধীন মত প্রকাশের অধিকারকে সমুন্নত রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়