শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৮, ০৫:১৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৮, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সরকারের ‘ফ্যাসিস্ট (?) চরিত্র’ উন্মোচনে নিউইয়র্ক থেকে বই প্রকাশিত

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : একাধারে বিশ্বের নিউইয়র্ক, বার্ন, বার্লিন, ব্রাসেলস, ভিয়েনা, অক্সফোর্ড ও ওয়ারসোভিত্তিক শিক্ষা বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান পিটার ল্যাং পাবলিশিং গ্রুপ লিমিটেড থেকে সম্প্রতি প্রকাশিত ও অধ্যাপক ড. কিউ এম জালাল খান রচিত ৫৪৬ পৃষ্ঠার বই ‘বাংলাদেশ: পলিটিক্যাল অ্যান্ড লিটেরারি রিফলেকশন্স অন এ ডিভাইডেড কান্ট্রি’ বর্তমান বাংলাদেশ সরকারের ‘চরিত্র’ উন্মোচন করেছে। এতে এমন বিপুল আয়তন ও মূল্যমানের বই ক্ষমতাসীন কোনো সরকারের বিরুদ্ধে প্রথম কোনো ঘটনা, যা আপাতদৃষ্টিতে বিশ্বের নানা বিশ্ববিদালয়ের পাঠাগারে পৌঁছে গেছে এবং সেটির দ্বিতীয় খ- প্রকাশনার কাজও এগিয়ে চলেছে।

অনলাইন ‘আমাজন ডটকম’ বইটির প্রচারণায় বলেছে, বাংলাদেশ এখন ‘আমার’ ও ‘তাদের’ দেশে বিভক্ত। এই পরিস্থিতি ‘বিএনপিফোবিক’ ও বিবদমান এবং কর্তৃত্বপরায়ন ও পরিত্যাজ্য আওয়ামী লীগ সরকারেরই সৃষ্টি। তাতে সেই দেশবিভক্তির সবিস্তর বর্ণনা রয়েছে, যেখানে ২০০৯ সাল থেকে প্রতিপক্ষ বিএনপিকে কোণঠাসা ও নির্মূলের ধারাবাহিকতাটি চিত্রায়িত। এছাড়া ভীতি সঞ্চার ও সন্ত্রাসকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার রাষ্ট্র পরিচালনায় প্রশাসনযন্ত্রের সর্বস্তরে রাজনীতিকরণ ও অপরাধন্মুখ রয়েছে। পাশাপাশি ক্ষমতার মসনদে থাকা সরকার ক্রুসেডতুল্য পন্থায় কীভাবে রাষ্ট্রযন্ত্রের কাঠামো ও কর্মচারীদের ব্যবহার করে প্রায় একদলীয় সরকার কায়েম করেছে, যেখানে নীতি-আদর্শের তোয়াক্কাহীন রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্নীতি এবং বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারটি বিলীন হয়েছে।

ওই বইয়ের দৃশ্যমান অনলাইন পৃষ্ঠায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ‘চরিত্র’ উন্মোচনে মোট পনের অধ্যায়ে আলোকপাতপূর্ণ বিষয়গুলো হচ্ছেÑ গণতন্ত্র ও উন্নয়ন, পুলিশ ও র‌্যাবের ভূমিকা, দেশীয় রাজনীতির দুর্বৃত্তায়ন, জাতীয় বিভাজন, তত্ত্বাবধায়ক সরকার, দেশকন্যা, বঙ্গবন্ধুর ক্ষমা ঘোষণা, বিভক্তির রাজনীতি, অতীত রাজনীতির ইতিবৃত্ত, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, নারীবাদী রাজনীতি ও জাতীয় সঙ্গীত উল্লেখযোগ্য।

সেক্ষেত্রে বইটি সম্পর্কে বেশ কিছু অভিব্যক্তিপূর্ণ মূল্যায়নও রয়েছে। এতে কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান অপরাধশাস্ত্রের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, এটি দুর্নীতিপ্রবণ একদলীয় আওয়ামী শাসন এবং পুলিশ ও বিচার বিভাগের দৌরাত্ম্যের এক বস্তুনিষ্ঠ প্রতিচ্ছবি। সিঙ্গাপুরের ন্যানইয়াং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সত্যনিষ্ঠ ও ন্যায়বিচারের ক্ষেত্রে বাংলাদেশের নিষ্ঠুর সরকারের শাসন উন্মোচনে এক উল্লেখযোগ্য বুদ্ধিবৃত্তিক প্রয়াস, যার রয়েছে অপার বাণিজ্য সম্ভাবনা। মালয়েশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল-আহসান বলেন, সময়োপযোগীভাবে বাংলাদেশ সরকারের একপেশে প্রশাসনযন্ত্রের আন্তরিকতাবিহীনতাকে ব্যবচ্ছেদ করেছে এবং বর্তমান সরকারের তথাকথিত ফ্যাসিস্ট (?) চরিত্র তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ এ আউয়াল বলেন, পশ্চিমা সাহিত্য ও ঐতিহাসিক উদাহরণে গণতন্ত্র হত্যাকারী ক্ষমতাসীন নিষ্ঠুর স্বৈরাচারী সরকারকে উন্মোচন করেছে, যারা ক্ষমতায় থাকতে নির্বাচন পদ্ধতিটি পাল্টে ফেলেছে।

আর লেখক পরিচিতিতে রয়েছেÑ কিউ এম জালাল খান মধ্যপ্রাচ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তিনি ‘ফুলব্রাইট স্কলার’ হিসেবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতকোত্তর এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছেন।

ই-মেইল: [email protected]

  • সর্বশেষ
  • জনপ্রিয়