শিরোনাম
◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে ◈ উত্তর-পূর্ব সীমান্তে ৩,৬৭৭ কোটি টাকার মেগা প্রকল্প, নির্মাণ হবে ৫ সেতু ◈ চবি ক্যাম্পাসে উদ্ধার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর ◈ সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ ◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই

প্রকাশিত : ০৬ জুলাই, ২০১৮, ১০:৪২ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০১৮, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’ গানে সাইমন-শিমলা

মহিব্বুল হাসান : আগামী ৮ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। ৪২তম এই আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন মিয়া ভাই খ্যাত নন্দিত অভিনেতা ফারুক। কিংবদন্তী এই নায়কের সম্মাননা দেওয়ায় খুশি চলচ্চিত্র অঙ্গনের মানুষেরাও।

নায়কের এমন প্রাপ্তিতে তার অভিনীত গানে পারফর্ম করবেন হালের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা শিমলা। আগাম প্রস্তুতি নিতে এফডিসিতে দুজন অংশ নিয়েছেন নাচের মহড়ায়। তাদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।

এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘চিত্রনায়ক ফারুক সাহেব একজন নন্দিত অভিনেতা। তিনি সকলের কাছে শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ। তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে পুরস্কার প্রদান করবেন। সেই মঞ্চে আমরা গুণী অভিনেতা ফারুক সাহেবকে শ্রদ্ধা জানিয়ে পারফর্ম করবো।’

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে দুটো গানে পারফর্ম করছি। সারেং বউ সিনেমার ‘ওরে ও নীল দরিয়া’ গানটি সলো এবং সুজন সখী সিনেমার ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’ গানে আমার সাথে শিমলা পারফর্ম করবেন।”

ম্যাডাম ফুলী খ্যাত নায়িকা শিমলা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রের সবচেয়ে বড় একটা আসর। আমি এই আসরে সাইমনের সাথে সবার প্রিয় একটি গানে পারফর্ম করবো। আশা করি সবার ভালো লাগবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়