শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৭ জুন, ২০১৮, ০১:৫২ রাত
আপডেট : ২৭ জুন, ২০১৮, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজার্ভ চুরি: বাংলাদেশের সঙ্গে সঙ্কট মেটাতে চায় না আরসিবিসি

ফয়সাল মেহেদী : রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশের সঙ্গে চলমান সঙ্কট মেটাতে চায় না ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দুবছর আগে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি যাওয়ার জন্য বাংলাদেশকেই দায়ি করছেন আরসিবিসির প্রেসিডেন্ট গিল বিউনাভেনটুরা। খবর অনলাইন এবিএস-সিবিএন নিউজের।

আরসিবিসির প্রেসিডেন্ট দাবি করেছেন, ফিলিপাইনের ১০ম বৃহত্তম ব্যাংকটিকে ভিকটিমে পরিণত করা হয়েছে। কারণ, অজ্ঞাত হ্যাকাররা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করে আরসিবিসির একাউন্টে। এই অর্থ সেখান থেকে চলে যায় বিভিন্ন ক্যাসিনোতে। তার মধ্য থেকে বাংলাদেশ কর্তৃপক্ষ উদ্ধার করতে পেয়েছে কমপক্ষে এক কোটি ৫০ লাখ ডলার।

গিল বিউনাভেনটুরা বলেন, অবশ্যই আমরা তাদের (বাংলাদেশ) সঙ্গে এ বিষয়ে সঙ্কট মিটমাট করতে চাই না। আমরা পরিষ্কার করে বলেছি, আমরা তাদেরকে কোনো অর্থ দেয়ার বিষয়ে মীমাংসায় যেতে চাই না। আমাদেরকে ভিকটিম বানানো হয়েছে। তার মতে, এমন চুরির বিষয়ে যদি মামলা বা অভিযোগ করা হয় তাহলে তা অনুসন্ধান বা সে বিষয়ে কাজ করতে প্রস্তুত আরসিবিসি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ করা হয় নি।

২০১৬ সালের শুরুর দিকের রিজার্ভ চুরির বিষয়ে ফিলিপাইনের নিয়ন্ত্রক সংস্থা আরসিবিসিকে রেকর্ড ১০০ কোটি পেসো জরিমানা করেন। তখন ব্যাংকটির প্রেসিডেন্ট ছিলেন লরেঞ্জো তান। তিনি তখন পদত্যাগ করেন। তার পদে বসানো হয় গিল বিউনাভেনটুরাক। তিনি বলেছেন, এ বছর বার্ষিক খরচের তালিকায় আরসিবিসি রেখেছে ২০০ কোটি পেসো। তার মধ্যে শতকরা ২৫ ভাগই খরচ করা হবে নিরাপত্তা প্রযুক্তি বিষয়ে।

  • সর্বশেষ