শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের টাকা মানুষ হত্যায় ব্যায় করছে সৌদি আরব: তিউনিসিয়ান ইউনিয়ন অব ইমামস

আনন্দ মোস্তফা: আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়া ও হজ থেকে আয় করা অর্থ ইয়েমেন যুদ্ধে খরচ করার অভিযোগ এনে সৌদি আরবে হজ করতে নিরুৎসাহিত করেছেন তিউনিসিয়ার মুসলিম সমাজের ইমামদের সংগঠন তিউনিসিয়ান ইউনিয়ন অব ইমামস'র এক উচ্চপদস্থ নেতা। এ ব্যাপারে নির্দেশনা দিতে দেশটির গ্র্যান্ড ইমামের প্রতি দাবিও করেন তিনি।

শনিবার আরাবি টুয়েন্টি ওয়ান নামক একটি ওয়েবসাইটের সাথে ইন্টারভিউতে ইউনিয়নের শীর্ষ নেতা ফাজেল আশুর দাবি করেন, হজ থেকে আসা অর্থ বিশ্বের গরীব মুসলমানদের সহায়তায় খরচ করে না সৌদি কর্তৃপক্ষ। বরং এসব অর্থ ইয়েমেনে মানুষ হত্যা ও গৃহহীন করতে খরচ করছে তারা।

তিনি বলেন, তিউনিশিয়ার নাগরিকদের উচিত হজ বয়কট করা এবং সে অর্থ উত্তর আফ্রিকার সংকটাপন্ন মানুষদের সহায়তায় পাঠানো উচিত।

উল্লেখ্য, ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান সৌদি আরবের মক্কায় যায়। তেল উৎপাদনের বাইরে সৌদি অর্থনীতি সবচেয়ে বড় অবদান রাখে এ হজ পালনকারীরাই। দ্য নিউ আরব

  • সর্বশেষ
  • জনপ্রিয়