শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৮:২০ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে ফুটবল দর্শকদের ওপর গুলিতে নিহত ১৪

আর্ন্তজাতিক ডেস্ক : মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে মেক্সিকোতেই দুটি স্থানে দর্শকদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ১৪ জনকে। শনিবার এ ঘটনা ঘটে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর জুয়ারেজে। - এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রথম হামলাটি হয় শহরটির দক্ষিণাঞ্চলে। সেখানে ফুটবল ম্যাচ দিখছিলেন আটজন মানুষ। অকস্মাৎ তাদের ওপর গুলি চালায় অস্ত্রধারীরা। এতে কমপক্ষে ৬ জন নিহত হন। আহত হন দু’জন।

অন্যদিকে শহরের ডাউনটাউনে একটি সেলুনে ফুটবল খেলা উপভোগ করছিলেন বেশ কিছু মানুষ। তাদের ওপরও গুলি চালায় এক দল অস্ত্রধারী। তারা একটি নীল ভ্যানে করে সেখানে গিয়েই গুলি করা শুরু করে। এতে কমপক্ষে ৫ জন নিহত হন। দিনের শুরুতে আরো তিনজন ব্যক্তিকে একটি পার্টি থেকে তুলে নেয় অস্ত্রধারীরা। এরপর তাদেরকে হত্যা করে। এ নিয়ে শুধু এ মাসে এভাবে ওই শহরে হত্যা করা হলো ১২৮ জনকে।
২০০৬ সালে মেক্সিকো সরকার মাদক বিরোধী অভিযান শুরু করে। ওই অভিযানের পর এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এ তথ্য সরকারি সূত্রের। তবে এর মধ্যে সুসংগঠিত অপরাধের সঙ্গে জড়িত কতজন তা বলা হয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়