শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের পদ থেকে পদত্যাগ করলেন পারভেজ মোশাররফ

ওমর শাহ: পাকিস্তানের সাবেক সেনা প্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তার দল ‘অল পাকিস্তান মুসলিম লীগে’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পেশোয়ার হাইকোর্ট থেকে অযোগ্য ঘোষণার পর তিনি গত ১৮ জুন দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেন। নিজের পদত্যাগ পত্র তিনি পাক নির্বাচন কমিশনকেও পাঠিয়েছেন। খবর: ডন উর্দু

শুক্রবার পাক গণমাধ্যমের খবরে বলা হয়, পারভেজ মোশাররফের পদত্যাগের পর দলের চেয়ারম্যান পদে ড. আমজাদকে নির্বাচন করা হয়েছে। সেক্রেটারি জেনারেল পদে মেহরিন আদমকেও নির্বাচন করা হয়।

এক বিবৃতিতে দলের নব নিযুক্ত চেয়ারম্যান ড. আমজাদ জানিয়েছেন, পারভেজ মোশাররফের পদত্যাদের পর গত ২০ জুন সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি দলের নতুন প্রতিনিধিত্ব নির্বাচন করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের নির্বাচনে পারভেজ মোশাররফ তার মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু পেশোয়ার হাইকোর্ট তাকে নির্বাচনে অংশ নেওয়া অযোগ্য ঘোষণা করে। গত ৭ জুন কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট পারভেজ মোশাররফকে অযোগ্য ঘোষণার বিরুদ্ধে আবেদনের শুনানিতে তাকে কোর্টে উপস্থিত হওয়ার শর্তে মননোয়নপত্র সংগ্রহের নির্দেশ দেয়। এসময় তাকে গ্রেফতার করা হবে না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। তবে ১৪ জুন সুপ্রিম কোর্ট পুনরায় এ রায় ফিরিয়ে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়