শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০১:০১ রাত
আপডেট : ২২ জুন, ২০১৮, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি জোট থেকে বেরিয়ে আসবে মালয়েশিয়া

সাইদুর রহমান : মধ্যপ্রাচ্যসহ ইসলামি দেশগুলো নিয়ে সৌদি সামরিক জোট থেকে বেরিয়ে সব রকমের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু। বুধবার ‘দি মালয়েশিয়ান ইনসাইট’কে তিনি বলেন, কেন আমরা ইয়েমেনের মতো একটি মুসলিম দেশের ওপর হামলায় জড়িত থাকব? এ ধরণের সহিংসতায় কে জড়িত থাকতে চায় ?”

মাত সাবু নামে বেশি পরিচিত মালয়েশিয়ার নতুন এ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইয়েমেন সংঘাতে জড়িত হওয়ার কারণে মালয়েশিয়া পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যে কালিমালিপ্ত হয়েছে এবং ওই অঞ্চলে কুয়ালালামপুরের নিরপেক্ষ নীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়া এ পর্যন্ত কখনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিশ্বের কোনো পরাশক্তির পক্ষ নেয় নি।

এর আগে মালয়েশিয়ার মানবাধিকার সংস্থাগুলো ইয়েমেন যুদ্ধে কুয়ালালামপুরের সংশ্লিষ্টতার অবসানের আহ্বান জানায়। তারা সৌদি আরবে মালয়েশিয়ার সেনা উপস্থিতির ব্যাখ্যা চেয়েছে প্রতিরক্ষামন্ত্রী সাবুর কাছে।

তবে আগের সরকারের প্রতিরক্ষামন্ত্রী সবসময় ইয়েমেন যুদ্ধে তার দেশের সেনাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি সবসময় বলতেন, পরিস্থিতি মূল্যায়নের জন্য সেনা কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।

এ ছাড়া সৌদি আরব আগেই ঘোষণা করেছিল যে, সন্ত্রাবাদ-বিরোধী লড়াইয়ে ৩৪ জাতির সামরিক জোটে কাজ করছে মালয়েশিয়া। এ ছাড়া গত এপ্রিল মাসে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত ‘গাল্ফ শিল্ড’ নামে সামরিক মহড়ায় যোগ দেয় মালয়েশিয়া।সূত্র : দি মালয়েশিয়ান ইনসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়