শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ০৯ জুন, ২০১৮, ১২:১০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০১৮, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ শেষ লানজিনির

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের জন্য রাশিয়া পৌঁছানোর আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ইনজুরির কারণে তাদের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ম্যানুয়েল লানজিনি। অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন এ মিডফিল্ডার।

লানজিনির পরিবর্তে কে স্কোয়াডে যুক্ত হবেন সেটি এখনও জানানো হয়নি।

শুক্রবার আর্জেন্টাইন জাতীয় দলের টুইটারে বলা হয়, ‘ম্যানুয়েল লানজিনি আজ সকালের অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন। তার ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে।’

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। তার আগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ২৫ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের অনুপস্থিতি কোচ হোর্হে সাম্পাওলির জন্য বড় আঘাতই।

লানজিনির আগে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন একনম্বর গোলরক্ষক সার্জি রোমেরো।

১৬ জুন আইসল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

  • সর্বশেষ