শিরোনাম
◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি ◈ সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা ◈ নবম পে-স্কেলে সব গ্রেডের প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত ◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি

প্রকাশিত : ০৫ জুন, ২০১৮, ০৫:২৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০১৮, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের স্বপ্নের ট্রফি পৌঁছাল রাশিয়ায়

সুফিয়ান শুভ: ১৪ জুন শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহা আসর।রাশিয়ার সাথে সৌদি আরবের ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঘন্টা বেজে উঠবে।এরে মাঝে দেশে দেশে প্রিয়দল নিয়ে উন্মাদনা হাওয়া শুরু হয়ে গেছে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র নয় দিন। প্রস্তুত আয়োজক রাশিয়া। প্রস্তুত ফিফাও। তারই জানান দিতে বিশ্বকাপের মূল ট্রফিটিও পৌঁছে গেছে রাশিয়ায়।
জার্মানির কিংবদন্তি ফুটবলার লোথার ম্যাথিয়াস, মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন ও বিশ্বকাপের দূত লিয়াসান উতিয়াশেভা স্বপ্নের এ ট্রফিটি দর্শকদের সামনে উন্মোচন করেন। এ সময় বর্ণিল কাপড়ের ফিতা উড়িয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখা হয়।
এক দোভাষির মাধ্যমে ম্যাথিয়াস সমবেত দর্শকদের কাছে ট্রফির মাহাত্ম্য তুলে ধরেন। বিশ্বকাপ জয়ী ম্যাথিয়াস বলেন,‘এখানে মস্কোয় এই বিশেষ ট্রফিটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি গর্বিত। সারা দুনিয়া জুড়েই বিশ্বকাপ বিশেষ কিছু। দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা, স্ক্যানডিনেভিয়া; ফুটবল খেলোয়াড়রা সমবেত হবে রাশিয়ায়। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়া হবে সারা দুনিয়ার কেন্দ্র।

  • সর্বশেষ