শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০১:৩৩ রাত
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

বুধবার (১৪ মে) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিনুল সরকার ডন, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও সাংগঠনিক সম্পাদক কাবিরুজ্জামান রুহুল।

বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিদের আগামী ৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক এবং রাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাহিদুল ইসলাম শাকিল।

রাবি ছাত্রলীগের সকল কর্মকাণ্ড কেন্দ্রীয় ছাত্রলীগ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে সাহিদুল ইসলাম শাকিল জানান, "ছাত্রলীগের যে কোনো নেতা-কর্মী নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়াবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স। রাবি শাখা ছাত্রলীগের প্রতিটি কর্মকাণ্ডই আমরা পর্যবেক্ষণ করছি।  আমরা রাবি শাখার যে দুজন দায়িত্বপ্রাপ্ত নেতা আছি, খুব দ্রুতই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো। সেখানে শাখা ছাত্রলীগের বিভিন্ন ইস্যু সরেজমিনে পর্যালোচনা করবো। প্রয়োজন হলে ক্যাম্পাসে গিয়ে তদন্ত সাপেক্ষে এরকম আরো স্টেপ নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়