শিরোনাম
◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা ◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন

প্রকাশিত : ০৩ জুন, ২০১৮, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০১৮, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইলফলক স্পর্শ করতে ২ উইকেটের অপেক্ষায় সাকিব

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতে দেরাদুনে আজ মাঠে নামছে বাংলাদেশ। দেরাদুনের স্পিন স্বর্গ রাজীব গান্ধী স্টেডিয়ামে আজকের ম্যাচে লড়াই হবে মূলত আফগান স্পিনারদের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

আফগান স্পিনের সেরা অস্ত্র রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান। অন্যদিকে বাংলাদেশেরও আছেন চার তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

এদিকে আজকের ম্যাচে সাকিব আল হাসানের সামনে অপেক্ষা করছে একটি মাইলফলক। মাত্র দু'টি উইকেট নিতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় অলরাউন্ডার হিসেবে সব ফরম্যাট মিলে ৫০০ উইকেট এবং ১০ হাজার রান করার অনন্য গৌরব অর্জন করবেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগেই এই রেকর্ডটি করেছেন পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

আফগান স্পিনার রশিদের সামনেও অপেক্ষা করছে একটি মাইলফলক। আজ তিন উইকেট নিতে পারলে দ্রুততম সময়ে ৫০ উইকেট শিকারি প্রথম বোলার হয়ে যাবেন তিনি (সময়ের দিক দিয়ে)।

অন্যদিকে মোহাম্মদ নবীর প্রয়োজন ৩৯ রান। তাহলেই আফগান তারকা আফ্রিদি, সাকিব, থিসারা পেরেরা এবং ডোয়াইন ব্রাভোর পর টি-টোয়েন্টির পঞ্চম অলরাউন্ডার হিসেবে ১ হাজার রান এবং ৫০ উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়